যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারা কম বেশী বিভিন্ন এড-অন্স ব্যবহার
করে থাকেন। কোন প্রয়োজনে অন্য কারো কম্পিউটারে এড-অন্সগুলো ইনষ্টল করতে বা
নতুন করে অপারেটং সিস্টম ইনষ্টল করার পরে ফায়ারফক্স ইনষ্টল করলে পূর্বের
সবগুলো এড-অন্স ইনস্টল করার প্রয়োজন হয়। তখন আপনাকে আবার নতুন করে উক্ত
এড-অন্সের ওয়েবসাইটগুলো হতে খুঁজে এক এক করে ইনষ্টল করতে হবে। যা সময়
সাপেক্ষ এবং ঝামেলার। কিন্তু আপনি যদি এড-অন্সগুলো আপনার কম্পিউটারের
হার্ডড্রাইভে ডাউনলোড করে রাখেন তাহলে পরবর্তীতে হার্ডড্রাইভ থেকেই সহজে
ইনষ্টল করতে পারবেন। এজন্য .xpi এড-অন্সগুলো নির্দিষ্ট ফোল্ডারে ডাউনলোড
করুন। এবার এড-অন্স ইনষ্টল করেত ফায়ারফক্সের File>Open File (Ctrl+O
চেপে) এ ক্লিক করে আপনার পছন্দের এড-অন্স খুলুন এবং স্বাভাবিকভাবে ইনষ্টল
করুন। আপনার কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ না থাকলেও আপনি এভাবে
ফায়ারফক্সের এড-অন্স ইনষ্টল করতে পারবেন।
Subscribe to:
Post Comments (Atom)





