আমরা অনেকেই উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ব্যবহার করা ছেড়েছি না না রকমের বারো ভেজালের কারনে। এরপর কোডেক এবং আরো অনেক রকমের মিডিয়া প্লেয়ার যেগুলোতে একাধিক ফরম্যাটের ফাইল প্লে করা সম্ভব হয় সেগুলো জায়গা নিতে থাকে উইন্ডোজ মিডিয়া প্লেয়রের। এবং আমার ধারনা উইন্ডোজের এই মিডিয়া প্লেয়ার আর কখনই তার জায়গা ফিরে পাবে না। এই ওপেন সোর্সের যুগে প্রতিনিয়তই রিলিজ হচ্ছে নুতন নতুন মিডিয়া প্লেয়ার।তেমনি একটি মিডিয়া প্লেয়ার হচ্ছে অল প্লেয়ার মিডিয়া প্লেয়ার।
এতে আর দশটা মিডিয়া প্লেয়ার এর মত একাধিক ফরম্যাটের ফাইল চালানোর অপশন থাকলেও এটি আমার কাছে গতানুগতিক মিডিয়া প্লেয়ারগুলো থেকে একটু বেশি ফিচার সমৃদ্ধ মনে হয়েছে। এটিই প্রথম মিডিয়া প্লেয়ার যেখানে আই কিউ টেক্সট ফাংশন এনাবল করা হয়েছে যা আপনার মিডিয়া প্লেয়ার স্ক্রীনে প্রদর্শিত সাবটাইটেলগুলোর প্রদর্শনের সঠিক সময় এনালাইজ করে থাকে।
আমরা অনেকে মুভি দেখার সময় সাবটাইটেল সমৃদ্ধ ভিডিও টি কে ই বেছে নেই। কিন্তু অনেক সময় দেখা যায় যে সাবটাইটেলগুলো দ্রুত পাসআউট করে। কিন্তু অলমিডিয়া প্লেয়ারের এই ইন্টিলিজেন্ট সাবটাইটেল আপনার সাবটাইটেল প্রদর্শনের টাইম এনালাইজ করে আরো দীর্ঘ সময় আপনাকে সাবটাইটেল দেখার সূযোগ করে দেয়।
মিডিয়া প্লেয়ারটির ৩টি ইন্টারফেস এভেইলেবল
১. স্ট্যান্ডার্ড
২. সিনেমাটিক
৩. ইজি
এর ফিচারগুলো কে একনজরে দেখে নেয়া যাক -
- ১. এই প্লেয়ারে আপনি MKV, DivX, Xvid, Flash, QuickTime, DVD, MP3, FLAC ফাইল ফরম্যাটসহ আরো কয়েকটি রেগুলার ফরম্যাটও প্লে করতে পারবেন।
- ২. আপনার বাচ্চাদের সাবটাইটেল শোনার সুবিদার্থে কয়েকটি নতুন ফাংশন সংযুক্ত করা হয়েছে এবং এই টেকনোলজিটি IVONA'র একটি প্রোডাক্ট
- ৩. এর আছে একটি একটি বিল্টইন স্পেশাল সাবটাইটেল কানেক্টর যার মাধ্যমে আপনাকে সংযুক্ত করা হয় opensubtitle.org সাইটটির সাথে। যাতে করে আপনি ইন্সট্যান্টলি আপনার দেখা মুভিটির সাবটাইটেলের সাথে কানেক্টেড থাকতে পারেন।
- ৪. এর ইন্টেলিজেন্ট সাবটাইটেল এর কথা তো আপনাদের আগেই বলেছি। এবার ধীরে সুস্থে বসে বসে সাবটাইটেল পড়ে পড়ে মুবি ইনজয় করতে পারবেন।
- ৫. এর একটি বিল্টইন কনভার্টার ও আছে যার মাধ্যমে আপনি চাইলে কিছু নতুন ফরম্যাট যেমন x264 অথবা MKV ফরম্যাটকে কনভার্ট করে আপনার প্লেবল ডিভিডি/ডিভএক্স ডিভাইসে চালানোর উপযুক্ত করে তুলতে পারবেন।
- ৬. এর লাইভ আপডেটার এর সাহায্যে আপনি লেটেষ্ট কোডক প্যাকের সাথেও আপডেটেড থাকতে পারবেন।
উইন্ডোস এক্সপি এবং ভিসতায় কম্প্যাটিবল।
ডাউনলোড অলপ্লেয়ার মিডিয়া প্লেয়ার





