অনেকের জানা আছে যে,
ইবুকের একটা বিশাল সম্রাজ্য হল Google Books। যারা অনলাইনে ইবুক খোঁজাখুঁজি
করেন তারা সবাই জানেন ইবুকের একটা বিশাল সম্রাজ্য হল Google Books।
মোটামুটি সকল ক্যাটগরির ইবুক এখানে পাওয়া যায়। প্রথমেই বলে রাখছি, সকল ইবুক
পাওয়া গেলেও গুগল ইবুকের একটা কনডিশন আছে তা হলো ইবুক আপনাকে অনলাইনেই
পড়তে হবে। মানে এটাতে কো ডাউনলোডের কোন ব্যবস্থা নেই। ফলে আমার মত যারা ২৪
ঘন্টা ইন্টারনেট এ থাকেন তাদের ছাড়া এটা আর বেশি কারোর উপকারে আসেনা।
২
ঘাবড়ে গেলেন? ঘাবড়াইয়েন না, আর একটু পড়েন।
উক্ত
সমস্য সহযেই সমাধানের জন্য এবং শিক্ষা মূলক কাজের জন্য বানানো হয়েছে
Google Book Downloader. এটি একটি ইউটিলিটি সফটওয়ার। যা ব্যবহার করে আপনি
যে কোন ইবুক pdf বানিয়ে আপনার পিসিতে ডাউনলোড করতে পারেন।
Google Book Downloader চালাতে আপনার যা দরকার:
- Google Book Downloader চালানোর জন্য আপনার পিসিতে Microsoft .net Framework 3.5 SP1ইনস্টল করা থাকতে হবে।
- এবং Google Book Downloader ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
যেখানে পাবেন:
১২
যেভাবে ইবুক ডাউনলোড করবেন:
- প্রথমে Google Book Downloader চালু করুন।
- Google Books এ গিয়ে আপনার যে বইটি দরকার সেই ইবুকটি খুজে বের করুন।
- মনে করেন আপনি A Real World Guide to CompTIA A+ Skills ইবুকটি ডাউনলোড করবেন। এটার লিংক হবে, http://books.google.com/books?id=Nk-vOWkcahYC&pg=PA125&dq=Xp+tweaks&ei=-zWhS-HxJJTqzASP-KTzAQ&cd=1#v=onepage&q=Xp%20tweaks&f=false বোল্ড এন্ড ইটালিক করা নাম্বারটি হল এই বইয়ের কোড।
- Google Book Downloader এ কোডটি পেস্ট করুন। এবার Check বাটনে ক্লিক করুন। বইটির ডাউনলোড লিংক খুঁজে বের করবে।
- Download entire book বাটনে ক্লিক করুন। সম্পূর্ন ইবুকটি ডাউনলোড করা হবে।
- Save entire book as... বাটনে ক্লিক করে ইবুকটি আপনার পিসির যে কোন জায়গায় সেভ করুন।
জানিনা টিউনটি আপনাদের কেমন লেগেছে। অনেক ভয় করে টিউনটি করলাম। ভালো লাগলে কমেন্ট করবেন।





