প্রয়োজনীয় উপকরণ :
প্রথমে java jdk , eclipse , android sdk install করে নিন । problem হলে youtube থেকে android installation এর video দেখতে পারেন ।
কার্যপ্রণালী :
এই টিউনে আমি আপনাদের দ্যাখাব কিভাবে phoneGap দিয়ে html,css,js এর apps বানান যায় । যা অন্যান্য apps এর মতই আপনার মোবাইলে চলবে । প্রথমেই বলে নেই phoneGap এর apps গুলো native java apps গুলোর চেয়ে একটু slow হয় আর ram ও একটু বেশি খায় । তবুও একটা বড় সুবিধা হল আপনি যদি html , css , javascript জানেন , তবে নতুন করে আর কিছু শিখতে হবে না । এর চেয়েও বড় সুবিধা আপনার বানানো apps মোটামুটি ৭ টা platform এ চলবে . totally cross
- android
- ios
- windows phone
- bada
- blackberry
- symbian
- webos
১ । http://phonegap.com/download/ লিংক থেকে phoneGap টি download করে extract করুন । lib/android folder এ example নামে একটি folder দেখতে পাবেন ।
২ । eclipse ওপেন করুন । File->import এ গিয়ে android->exiting code into workspace এ ক্লিক করুন । root directory তে example নামের folder টি select করুন । finish .
৩ । app টি run করান । দেখবেন cordova নামের একটি app run হবে ।
৪ । এবার project এ right ক্লিক করুন । refactor->rename এ গিয়ে project name change করে আপনার app এর নাম দিন ।
৫। অনুরুপভাবে src তে গিয়ে পাকেজের নাম change করুন । default নাম থাকে org.apache.cordova.example . এখানে (আপনার company এর নাম অথবা নিজস্ব কোন নাম যা আপনার সবগুলো apps এর সাথে use করতে চান ).(আপনার app এর নাম)
৬। AndroidManifest.xml এ গিয়ে আপনার দেওয়া package নাম টি দিন ।
৭। phoneGap installation এখানেই শেষ ।
৮। assests->www তে যান । দেখতে পারবেন শুধুই html,css,js দিয়ে frontpage তৈরী করা ।
৯। phoneGap এর একটা js lib আছে . যা দিয়ে database , gps , accelerometer , camera সবকিছুই ব্যবহার করা যায় । http://docs.phonegap.com/en/2.3.0/index.html এখানে ওদের doc পাবেন ।





